ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০২/২০২৫ ৩:০২ পিএম

বান্দরবানের আলীকদম সীমান্তে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা। আজও বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৩ মিয়ানমারের নাগরিককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় আলীকদম উপজেলা সদরের আমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ৯ জন নারী, ১০ জন পুরুষ ও ১৪ জন শিশু। তারা সবাই রোহিঙ্গা ও মিয়ানমারের নাগরিক।

স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলা সদরের আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশের আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। এ সময় আমতলী আশ্রয়ণ প্রকল্পের অফিস তল্লাশি করে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩৩ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মমিন এ আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আটক মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...