প্রকাশিত: ২৩/০৭/২০১৬ ৭:৪১ এএম

mostafiz-pslস্পোর্টস ডেস্ক: কাউন্টি খেলতে গিয়ে প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার রাতে এসেক্সের বিপক্ষে অভিষেক হয় কাটার মাস্টারের। সেই ম্যাচে চার ওভার বল করে মাত্র ২৩ রানেই নেন ৪ উইকেট। হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়।

এদিকে এরপর থেকেই সারাবিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মুস্তাফিজের প্রশংসা করেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ ও ভক্তরা। এবার পালকে যুক্ত হলো নতুন গল্প।

সাসেক্সের হয়ে দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছেন মুস্তাফিজুর রহমান। আর সেই ম্যাচের সময় বাংলাদেশের ভক্তদের জন্য সাসেক্সের অফিশিয়াল টুইটার থেকে বাংলায় পোস্ট করা হয়েছে।

টুইটারে এক পোস্টের মাধ্যমে তারা জানায়, ‘‘আর আমাদের বাংলাদেশের ভক্তদের জন্য ম্যাচ রাত ১১.৩০ এ শুরু।” সারের বিপক্ষে টুর্নামেন্টে টিকিয়ে থাকতে সাসেক্সের হয়ে দ্বিতীয় বারের মতো আজ মাঠে নামেছেন মুস্তাফিজ রহমান।

পাঠকের মতামত

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer