প্রকাশিত: ২৭/০৯/২০১৯ ৯:১৫ এএম


আগামী মাসে অনুষ্ঠেয় স্বাধীন বাংলা ফুটবল টিম অ্যান্ড ফ্রেন্ডস ও ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস এর মধ্যকার একটি প্রীতি ম্যাচ দেখতে ঢাকায় আসছেন ফুটবল কিংবদন্তি পেলে।
পেলেকে বাংলাদেশে আনার সমস্ত কিছু দেখভাল করছেন ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস এর ক্যাপ্টেন এবং চল খেলি ট্রাস্টের চেয়ারম্যান আশিকুর রহমান। বাংলাদেশে ফুটবলের হারানো গৌরব জাগিয়ে তুলতে ট্রাস্টটির পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস এর হয়ে শুরু থেকেই খেলছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। তিনি জানান, সারাবিশ্বে ফুটবল নিয়ে উন্মাদনা থাকলেও বাংলাদেশে তুলনামূলক কম। মূলত বাংলাদেশে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং দর্শকদের ফুটবলমুখী করতেই ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস কাজ করছে।

তিনি বলেন, এরই অংশ হিসেবে ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস এর ক্যাপ্টেন এবং চল খেলি ট্রাস্টের চেয়ারম্যান আশিকুর রহমান বাংলাদেশে ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলেকে আনার ব্যবস্থা করেছেন। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় স্বাধীন বাংলা ফুটবল টিম অ্যান্ড ফ্রেন্ডস ও ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস এর মধ্যকার একটি প্রীতি ম্যাচ দেখতে ঢাকায় আসবেন পেলে।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer