উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/০৬/২০২৩ ৯:১৯ পিএম

এ বছরের শেষে অথবা আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এদেশের মানুষকে উন্নত জীবন দেওয়াই ছিল জাতির পিতার লক্ষ্য। আওয়ামী লীগ সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। জনকল্যাণই আমাদের মূল লক্ষ্য।

শেখ হাসিনা বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে আমাদের ওপরে। এ কারণে আমাদের প্রবৃদ্ধি কিছু কমেছে। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনো আমাদের প্রবৃদ্ধি সর্বোচ্চ। আমরা বেশ ভালো অবস্থানে আছি।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৮-০৯ সালের জিডিপি অনুযায়ী বাংলাদেশ ছিলো বিশ্বের ৬০তম অর্থনীতির দেশ। আর সাড়ে চৌদ্দ বছরে আমাদের প্রচেষ্টার ফলে এখন বাংলাদেশ বিশ্বের বৃহৎ ৩৫তম অর্থনীতির দেশে উন্নীত হয়েছে।

মূল্যস্ফীতির প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে শাক, ভোজ্যতেল, সঞ্চালন, পরিবহন সবকিছুর দাম বেড়েছে। তার প্রভাবে দেশেও মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রচেষ্টা রয়েছে এ মূল্যস্ফীতি কমিয়ে আনার। মূল্যস্ফীতিকে প্রধান সমস্যা চিহিৃত করে তা কমানোর চেষ্টা চালাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা অনেক এগিয়ে গিয়েছি। বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নশীল দেশি হিসেবে মাথা উচুঁ করে দাঁড়িয়ে থাকবে।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...