প্রকাশিত: ০৩/০৩/২০১৭ ১০:৩২ এএম

নিউজ ডেস্ক::

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরীকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে একথা বলা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী ও কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল গালিগালাজ সহ স্থানীয় আওয়ামী লীগ নেত্রীবৃন্দকে প্রাণনাশের হুমকির মামলা রয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি ও স্থানীয় শ্রমিকলীগ নেতা মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল বাদী হয়ে ২০১৩ সালের ২২ নভেম্বর কুতুবদিয়া থানায় একটি মামলা দায়ের করেছিলেন।

দায়ের করা উক্ত মামলার অভিযোগে বলা হয়, কুতুবদিয়া দ্বীপে আয়োজিত বিএনপির এক জনসভায় উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা এটিএম নুরুল বশর চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এমনকি এক পর্যায়ে তিনি প্রধানমন্ত্রী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রাণনাশেরও হুমকি প্রদান করেন। মামলাটি তদন্ত করে গত বছরের ২০ জুন পুলিশ আদালতে অভিযোগ পত্র প্রদান করেন। পরবর্তীতে গত বছরের ১৭ জুলাই আদালতে অভিযোপত্র গৃহীত হয়।

মামলার বাদী এরপর গত বছরের ২৩ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিতভাবে আবেদন করেন উপজেলা চেয়ারম্যান ও মামলার প্রাথমিক অভিযুক্ত আসামীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য। মামলার বাদী মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল আজ বৃহষ্পতিবার কালের কন্ঠকে জানান-‘আমার আবেদনের প্রেক্ষিতে বিধি মোতাবেক মন্ত্রণালয় গত ২৭ ফেব্রুয়ারি উপজেলা চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করেছে। ’

এ প্রসঙ্গে কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা এটিএম নুরুল বশর চৌধুরী কালের কন্ঠকে জানান-‘আমি ২০১৪ সালের ৯ এপ্রিল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এ পর্যন্ত আমাকে ২টি পৃথক মামলা দেখিয়ে দুইবার বহিষ্কার করা হল। ’ তিনি বলেন, প্রথমবারের বহিষ্কারাদেশ উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেই তিনি একই পদে বহাল রয়েছেন। দ্বিতীয় আদেশটিও তিনি চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

পাঠকের মতামত

১৯৭ কোটি টাকার নিরাপত্তা প্রকল্প অকার্যকর, ঝুঁকিতে ৩৩ রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদারে প্রায় ১৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ ...

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টার ...

রোহিঙ্গা শিবিরের মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণা, কেজিতে গড়ে ১০৪টি!

বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন ...