প্রকাশিত: ০৯/০২/২০১৭ ৯:০৭ পিএম
স্টাফ করেসপন্ডেন্ট::

সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও এ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি বলেছেন, আমাদের (বাংলাদেশ) ফরেন পলিসিতে (পররাষ্ট্র নীতি) যতগুলো চ্যালেঞ্জ রয়েছে, তার মধ্যে রোহিঙ্গা ইস্যু অন্যতম চ্যালেঞ্জ। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছে তা আমরা (সংসদীয় কমিটি) সমর্থন করি।

দশম জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে ডা. দীপু মনি এসব কথা জানান। সংসদ ভবনে কমিটির সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্ব এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাবেক এ পররাষ্ট্র মন্ত্রী জানান, রোহিঙ্গা সমস্যা সম্পর্কে পরবর্তি বৈঠকে বিস্তারিত আলোচনার জন্য আজকের সভা মূলতবী করা হয়েছে।

কমিটির সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, মোঃ সোহরাব উদ্দিন, রাজী মোহাম্মদ ফখরুল এবং সেলিম উদ্দিন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে রোহিঙ্গা সমস্যা সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে আলোচনা হয়। এছাড়া মীয়ানমারের অভ্যন্তরে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সাম্প্রতিক নৃশংস নির্যাতনের প্রেক্ষিতে আবারও বিপুল সংখ্যক রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় গ্রহণ, আন্তর্জাতিক পরিমন্ডলে এ বিষয়ে বিভিন্ন প্রতিক্রিয়া এবং মায়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মায়ানমারে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করার অপচেষ্টার পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা চ্যালেঞ্জকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ন চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করা হয় বৈঠকে।

যে সকল রোহিঙ্গা ইতোমধ্যে বাংলাদেশে বসবাস করছে তাদের মীয়ানমারে ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি যারা নতুনভাবে প্রবেশ করেছে তাদেরকেও ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় প্রতিবেশী দেশ হিসেবে মায়ানমারের সাথে প্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ন দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার ওপরও জোর দেওয়া হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. শহিদুল হকসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...