প্রকাশিত: ০৪/১০/২০১৮ ৭:৪৫ এএম

প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরীকে অপহরণের পরে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

ওই কিশোরী দুর্গাপুরের নানীর বাড়ি থেকে লেখা-পড়া করত। কলেজে যাওয়ার সময় তাকে অপহরণ করা হয়। পরে ঢাকার সাভার আটকে রেখে গণধর্ষণ করা হয়।

বিষয়টি নিশ্চত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাইমুল হাসান জানায়, ঢাকার সাভার থেকে কিশোরীটিকে উদ্ধার করা হয়। বর্তমানে সে রামেক হাসপাতালে রয়েছে। এই ঘটনায় লিটন নামের একজনকে আটক করেছে পুলিশ।

তিনি আরও বলেন, ওই কিশোরীর দাবি তাকে গণধর্ষণ করা হয়েছে। তার মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার জন্য রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এই মামলায় তিনজকে আসামি করা হয়েছে। বাকি দুইজন পলাতক রয়েছে।

মেয়ের চাচা আশরাফুল ইসলাম বলেন, চলতি বছরের গত ২৪ আগস্ট (ঈদুল আজহা এর তিনদিন পরে) কলেজ যাওয়ার পথে এক কিশোরীকে অপহরণ করা হয়। ৩৫ দিন সে নিখোঁজ ছিল। তার পরে তাকে উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, তার ভাতিজিকে রাজধানী ঢাকার সাভারের যে রুমে রাখা হয়েছিল সেটি অন্ধকার। সেখানে কোন লাইটের ব্যবস্থা ছিল না। এই রুমে আরও তিনজন কিশোরীকে আটকে রাখা হয়েছিল। সেখানে তাকে কয়েকজন মিলে গণধর্ষণ করে।

পাঠকের মতামত

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer