উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০৯/২০২২ ৯:১১ এএম

চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে প্রাইভেটকার চাপায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব হোসেন (৪১) প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সহযোগী অধ্যাপক আফতাব হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ প্রাইভেটকার চালককে আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, চবি শিক্ষক আফতাব হোসেন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, নিহত শিক্ষক আফতাব হোসেন স্কুটি চালিয়ে শহর থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় প্রাইভেটকারটি পেছন থেকে তাকে চাপা দেয়। পরে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

 

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...