ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৮/২০২২ ১১:৪৪ এএম

গাজীপুর নগরীতে এক শিক্ষক দম্পতির লাশ তাদের প্রাইভেট কারের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে গাছা থানার দক্ষিণ খাইলকুর বগারটেক এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে গাজীপুর গাছা থানার ওসি নন্দলাল চৌধুরী জানান।

মৃতরা হলেন-টঙ্গীর শহীদ স্মৃতি স্কুলের প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান মামুন ও তার স্ত্রী স্থানীয় আমজাদ আলী হাই স্কুলের সহকারী শিক্ষিকা জেলি আক্তার।

তাদের বাড়ি টঙ্গীর কামারজুরি এলাকায়।

ওই দম্পতির ছেলে মো. মিরাজ সাংবাদিকদের বলেন, “বুধবার সকালে বাড়ি থেকে একই প্রাইভেটকারে করে স্কুলের উদ্দেশ্যে রওনা হন তারা। স্কুল শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাড়ির দিকে ফিরছিলেন। কিন্তু এরপর থেকে তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না।

“রাতভর খোঁজাখুঁজি করেও তাদের কোনো হদিস মেলেনি। পরে ভোরের দিকে গাড়ির ভেতর তাদের পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। গাড়ির চালকের আসনে ছিলেন বাবা।”

পরে পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে প্রথমে বোর্ডবাজার এলাকার তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন বলে জানান মিরাজ।

লাশ ময়মনতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি নন্দলাল।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...