ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৭/২০২৩ ২:৩৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ।

সোমবার (৩ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে আজ ভোরে বাংলাদেশে পৌঁছান আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ। প্রায় ৩৬ ঘণ্টা ভ্রমণ করে এসে হোটেলে মাত্র ঘণ্টা-তিনেক বিশ্রাম নেন তিনি। এরপর আবার বেরিয়ে পড়েন।

মার্টিনেজকে বাংলাদেশে এনেছে ফান্ডেড নেক্সটের প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চার। সকাল সাড়ে নয়টার কিছু পর মার্টিনেজ প্রতিষ্ঠানটির উত্তর বাড্ডা অফিস পরিদর্শনে আসেন। আয়োজকরা মার্টিনেজকে বরণ করার পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সৌজন্য সাক্ষাৎ করেন।

dhakapost

পলক তার নিজের আমন্ত্রণ প্রসঙ্গে বলেন,‌ ‘জায়েদ এবং গালিব আমার কাছের ছোট ভাই তারা আইটি সেক্টর নিয়ে কাজ করে। ২৬ জুন এটি কনফার্ম হওয়ার পর তারা আমাকে জানায়। আমিও ৬ বছর বয়স থেকে আর্জেন্টিনার সমর্থক। তাই সপরিবারে এসেছি।’

মার্টিনেজ মূলত ৪-৫ জুলাই কলকাতায় থাকার কথা। তাকে কলকাতা নিয়ে আসছে কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তিনি কলকাতার আগে বাংলাদেশে ঘুরিয়ে নেওয়ার পরিকল্পনা করেন। প্রথমে পরিকল্পনা ছিল পুরো দিনই বাংলাদেশে রাখার। অনেক প্রতিষ্ঠান স্পন্সর করতে এগিয়ে আসার আগ্রহী হলেও ডলার সংকট জটিলতায় সেটি সম্ভব হয়নি। মার্টিনেজ বাংলাদেশে এসেছেন শুভেচ্ছা সফরে। এক পক্ষের বড় আর্থিক সুবিধা না হওয়ায় সমর্থক ও মিডিয়ার সামনে আনা হয়নি মার্টিনেজকে এটি কানাঘুষা চলছে। এরপরও শেষ পর্যন্ত মার্টিনেজ এসেছেন ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে। এতেই তৃপ্ত পলক,’ বাংলাদেশ সফরটি তার নির্ধারিত সূচিতে ছিল না। এরপরও তিনি এসেছেন এটা বাংলাদেশের জন্যও একটা গর্বের বিষয়

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer