প্রকাশিত: ৩০/০৫/২০১৭ ৫:৩৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২০ পিএম

ওবাইদুল হক চৌধুরী,উখিয়া নিউজ ডটকম::
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঘুর্ণিঝড় মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্থ সেন্টমার্টিন ও কুতুবদিয়ার অসহায় দুঃস্থ পরিবারের মাঝে জরুরী ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। ৩০ই মে মঙ্গলবার ।এর আগে, দুর্যোগ পরবর্তী উদ্ধার তৎপরতার জন্য প্রস্তুত থাকা দু’টি যুদ্ধ জাহাজ ‘সমুদ্র অভিযান’ ও ‘খাদেম’ জরুরী খাদ্য ও চিকিৎসা সামগ্রী নিয়ে দুর্গত এলাকার উদ্দেশ্যে যাত্রা করে। জরুরী খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ টন চাল, ২ টন ডাল, ৩ টন মুড়ি, ৮ টন চিড়া, ২ টন গুড়, ৩ হাজার পিস মোমবাতি, ৩শ কেজি পলিথিন ব্যাগ, ১শ প্যাকেট ম্যাচ বক্স ও ২০ টন বিশুদ্ধ খাবার পানি।

এছাড়া, দুর্গত এলাকায় জরুরী চিকিৎসা সহায়তার জন্য ২৩ সদস্যের দু’টি বিশেষ মেডিকেল টিম কাজ করছে। তারা ক্ষতিগ্রস্থ এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা, জীবন রক্ষাকারী ঔষধ ও খাবার স্যালাইন বিতরণের কাজে নিয়োজিত রয়েছে। দুর্যোগ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...
Single Page Footer