প্রকাশিত: ১১/১০/২০১৮ ৩:৪৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নাগরিকদের স্থানান্তরের জন্য ভাসানচর সম্পূর্ণ প্রস্তুত। এলাকাটি এখন রোহিঙ্গাদের স্থানান্তরের প্রক্রিয়া শুরুর অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

তিনি বলেন, রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য এখন শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষায় রয়েছে ভাসানচর। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন, সেদিনই আমরা রোহিঙ্গা স্থানান্তর কার্যক্রম উদ্বোধন করতে পারব। আমরা সব প্রস্তুতি শেষ করেছি।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে মায়া বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের বসবাসের জন্য সব ধরনের প্রস্তুতি আমরা শেষ করেছি। প্রথম পর্যায়ে আমরা ২৫ হাজার রোহিঙ্গা সেখানে নিতে পারব। পর্যায়ক্রমে মোট ১ লাখ রোহিঙ্গাকে সেখানে নেওয়া হবে। এমন সংক্ষিপ্ত সময়ে ভাসানচরকে বাসোপযোগী করে তুলতে পারায় আমি নৌবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি।

সাংবাদিকদের উদ্দেশে ত্রাণমন্ত্রী বলেন, আপনারা সেখানে গেলে দেখতে পারবেন, জায়গাটি কী ছিল এবং কিভাবে একে বসবাসের উপযোগী করে তোলা হয়েছে। তবে আমরা স্পষ্টভাবে বলতে চাই, এখানে রোহিঙ্গাদের বসবাসের যে আয়োজন করা হয়েছে, তার সবই অস্থায়ী। তারা মিয়ানমারের নাগরিক, তারা যেন মিয়ানমারে সম্মানের সঙ্গে ফিরে যেতে পারে, এটাই আমরা চাই।

এর আগে, সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড় তিতলি নিয়ে সরকারের গৃহীত প্রস্তুতির কথা জানান ত্রাণমন্ত্রী। তিনি বলেন, ভারতীয় উপকূলে আঘাত হানার পর তিতলি দুর্বল হয়ে পড়ছে। বাংলাদেশের জন্য এই ঘূর্ণিঝড় নিয়ে শঙ্কার কারণ নয়। তারপরও সরকার এই ঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুনি নিয়েছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...