প্রকাশিত: ২৫/০৮/২০১৮ ৬:৫৮ এএম
ছবি-প্রতীকী

ফেনী: ফেনীর লেমুয়া বাজার এলাকায় শ্যামলী পরিবহনের বাসচাপায় ছয় জন মারা গেছেন। নিহত দুই নারী ও চার পুরুষ অটোরিকশার যাত্রী ছিলেন।

শুক্রবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, লেমুয়া বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে পরিবহন তল্লাশি করছিল পুলিশ। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে একটি অটোরিকশা ঘুরে যেতে চাইলে পেছন থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ছয়জন মারা যান।

নিহতরা হলেন সিএনজি অটোরিকশার চালক মধুপুর গ্রামের মৃত আবদুল জাব্বারের ছেলে রুহুল আমিন (৫২), যাত্রী শাহাদাত হোসেন, বেলাল হোসেন, নাসির উদ্দিন, সালমা আক্তার, নাসিমা আক্তার। নিহতরা সোনাগাজী উপজেলার নবাবপুর গ্রামের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তারা সিএনজিযোগে ফেনী থেকে বাড়ি ফিরছিলেন।

ছয়জনের মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ শ্যামলী পরিবহনের বাসটি জব্দ করতে পারলেও চালককে আটক করতে পারেনি।

ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান, ছয়জন নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...