প্রকাশিত: ১৪/০৬/২০১৭ ৩:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
চট্টগ্রামসহ তিন জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৩৫ জন হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব জিএম আবদুল কাদের বুধবার গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, পাহাড় ধসের ঘটনায় ১৩৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রাঙ্গামাটিতে ১০১ জন, চট্টগ্রামে ৩০ জন, বান্দরবানে ৭ এবং খাগড়াছড়িতে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে বুধবার সকালে একই পরিবারের তিন সদস্যের লাশ উদ্ধার করা হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে নিখোঁজ হওয়া ব্যক্তিদের সন্ধানে আজ বুধবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে গতকাল মঙ্গলবার রাত আটটার সময় উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আজ সকাল সাড়ে আটটা থেকে শুরু হওয়া উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় লোকজনও। রাঙামাটির জেলা প্রশাসক মানজারুল মান্নান জানান, এখনও অনেকে নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে অভিযান চলবে।

দুদিনের টানা বর্ষণের ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে রাঙ্গামাটি, চট্টগ্রাম ও বান্দরবানে পাহাড় ধসের ঘটনা ঘটে। স্মরণকালের ভয়াবহ এ ঘটনায় চার সেনাসদস্যসহ শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে চট্টগ্রামের সঙ্গে তিন জেলার সড়ক যোগাযোগ। বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer