প্রকাশিত: ১৩/০৬/২০১৭ ২:৫৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৫ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটিতে অতি বৃষ্টির কারণে পাহাড় ধসে নারী ও শিশুসহ কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকেই। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাঙামাটিতে। সেখানে ৩০ জন নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার।

নিহত ৩০ জনের মধ্যে সেনাবাহিনীর ছয় সদস্য রয়েছেন রয়েছেন। মঙ্গলবার রাতে তিন জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসে এসব দুর্ঘটনা ঘটে। অন্যদিকে পাহাড় ধসে বান্দরবানে সাতজন এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া এবং চন্দনাইশে আটজন নিহত হয়েছেন এছাড়া খারাপ আবহাওয়ার কারণে আরো চারজনের মৃত্যু হয়েছে।

জানা যায়, যোগাযোগ ব্যবস্থাও অনেকটা বিচ্ছিন্ন রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। রাঙামাটিতে নিহত কয়েকজন হলেন, আগাপাড়ার একই পরিবারের শুভ বড়ুয়া (৮), মিঠু বড়ুয়া (৬), লতা বড়ুয়া (৫) ও কালাঘাটা কবরস্থান এলাকার রেবি ত্রিপুরা (১৮)। অনেকের নাম পরিচয় এখনো জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফলে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পায়ে হেঁটে বিভিন্ন এলাকায় যেতে হচ্ছে। পরিস্থিতি সস্পর্কে পরিষ্কার চিত্র পেতে আরো অপেক্ষা করতে হবে। প্রবল বর্ষণে ভূমি ধসের সাথে গাছপালা ভেঙ্গে পড়েছে। জেলার অধিকাংশ জায়গায় কোন বিদ্যুৎ নেই।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...
Single Page Footer