প্রকাশিত: ২৬/০৮/২০১৮ ৭:৪১ এএম

জামালপুর সদর উপজেলায় দুলাভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্যালকের বিরুদ্ধে। হত্যার পর শ্যালক থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। শুক্রবার (২৪ আগস্ট) রাত একটার দিকে উপজেলার বাঁশচড়া ইউনিয়নের লাহাড়িকান্দা এলাকার নবাবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহজারুল ইসলাম (৩৫) নবাবপুর গ্রামের আবু তাহের তালুকদারের ছেলে। আর গ্রেফতার হওয়া শ্যালকের নাম খালিদ হাসান চৌধুরী (২৫)। তিনি একই গ্রামের ফজলুল হকের ছেলে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম বলেন, বিয়ের আগে খালিদের বোন ছিলেন নিহত মাহজারুলের ফুফু। তবে আপন ফুফু ছিলেন না। এই দুজনের বিয়ে মেনে নিতে পারেননি খালিদ। ওই ক্ষোভ থেকেই মাহজারুলকে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় মাহজারুলের বড় ভাই সেলিম তালুকদার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।

জানা যায়, খালিদ হাসানের বড় বোনের সঙ্গে মাহজারুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। তাদের সম্পর্কটা ছিল ফুফু-ভাতিজার। দুই পরিবারের কেউই তাদের সম্পর্ক মেনে নিতে পারেননি। তিন বছর আগে তারা দু’জনে পালিয়ে গিয়ে বিয়ে করেন। কিন্তু বিষয়টি খালিদ হাসান কোনোভাবেই মেনে নিতে পারেননি। ঈদে মাহজারুল ইসলাম বাড়িতে আসেন।

শুক্রবার রাতে একই গ্রামে এক আত্মীয়ের বিয়েতে মাহজারুল অংশ নেন। ওই বিয়েতে খালিদ হাসানও যোগ দেন। রাতে মাহজারুল ইসলাম বিয়ে বাড়ির একটি পুকুর পাড়ে বসে ছিলেন। এ সময় খালিদ হাসান গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে দুলাভাইকে কোপানোর পর রাতেই নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে খালিদ হাসান আত্মসমর্পণ করেন। তিনি এখন নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে রয়েছেন।

বিডি২৪লাইভ

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...