রয়টার্সের রিপোর্টনতুন পাসপোর্ট-এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা
দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ...

ক্রীড়া ডেস্ক, উখিয়া নিউজ : 
ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব ১৫ সাফ ফুটবলের শিরোপা জিতল বাংলাদেশ।
অনূর্ধ্ব ১৫ ছেলেদের সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। নেপালের আনফা কমপ্লেক্সে আজ পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ দল। নির্ধারিত সময় পর্যন্ত খেলাটি ১-১ গোলে ড্র ছিল।
স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে গোলরক্ষক মেহেদি হাসানের বীরত্বে জিতেছে বাংলাদেশ। বদলি নেমে পাকিস্তানের তিনটি শটই ঠেকিয়ে দিয়েছে এই কিশোর। সেমিফাইনালেও ভারতের বিপক্ষে এই গোলরক্ষকের বীরত্বে জিতেছিল বাংলাদেশ।
পাঠকের মতামত