উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০৮/২০২২ ৭:৪২ এএম

চট্টগ্রামে মামলার অভিযোগ গঠনের দিন দুই আসামি দোষ স্বীকার করায় কারাদণ্ডের পরিবর্তে এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার শর্তে প্রবেশনে মুক্তি দেন আদালত। এ সময় দুটি এতিমখানায় বাংলা অনুবাদসহ দুটি কুরআন শরিফ দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মুক্তি পাওয়া আব্দুর রহিম (৩০) ও মোহাম্মদ হোসেন (৪২) এক কেজি গাঁজাসহ নগরীর বন্দর থানায় গ্রেপ্তার হয়েছিলেন।

সোমবার (২৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এ আদেশ দিয়েছেন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ রায়হাদ চৌধুরী (রনি)।

তিনি বলেন, গত ২২ মে বন্দর থানার পোর্ট কলোনি ১ নম্বর রোডের নতুন মার্কেট জামে মসজিদের সামনে থেকে এক কেজি গাঁজাসহ মোহাম্মদ হোসেন ও আব্দুর রহিমকে গ্রেপ্তারের ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়। গাঁজা জব্দের মামলায় দুই আসামির বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত হয়ে দুই আসামি দোষ স্বীকার করেন।

তিনি বলেন, এই সময় আদালত দুই আসামিকে এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ও দুটি এতিমখানায় দুজনকে বাংলা অনুবাদসহ দুটি কুরআন শরিফ দেওয়ার আদেশ দিয়েছেন। পরে তাদের মুক্তি দিয়েছেন আদালত।

তিনি বলেন, আসামিরা আদালতে উপস্থিত হয়ে দোষ স্বীকার করেছেন। আদালত সবকিছু পর্যালোচনা করে এ রায় দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, গেল ২২ মে গাঁজাসহ গ্রেপ্তারের ঘটনায় বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বাদী হয়ে দুজনের নামে মামলা দায়ের করেন। গত ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন আদালতে অভিযোগপত্র জমা দেন। সোমবার অভিযোগপত্র গঠনের দিন ছিল

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...