প্রকাশিত: ১০/০৪/২০১৯ ২:৩১ পিএম

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে লাইনত্রু লেভেল-১ (চুক্তিভিত্তিক) পদে ২ হাজার জনকে নিয়োগ দেয়া হবে। শুধু পুরুষরা পদটিতে আবেদন করতে পারবেন।

পদের নাম: লাইনত্রু লেভেল-১ (চুক্তিভিত্তিক)
পদসংখ্যা: ২,০০০ টি। তবে পদসংখ্যা কম বেশি হতে পারে।
বয়স: ১ এপ্রিল ২০১৯ তারিখে বয়স ১৮ থেকে ২২ বছর এর মধ্যে হতে হবে। তবে মিটার রিডার কাম ম্যাসেঞ্জারদের লাইনক্রু হিসেবে নিয়ােগের ক্ষেত্রে বয়স ২৫ পর্যন্ত শিথিলযোগ্য।
শিক্ষাগত যােগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীদের প্রাধান্য দেয়া হবে।
শারীরিক যােগ্যতা: শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যনতম ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যনতম ৩২ ইঞ্চি হতে হবে। ৭ মিনিটে ১ মাইল মিনি-ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বার-এ বিরতিহীনভাবে পর পর ন্যূনতম ৫ বার বুক পর্যন্ত উঠা-নামায় সক্ষম হতে হবে। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা, কঠোর পরিশ্রমসহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় উঠানামায় সক্ষমতা থাকতে হবে।
বেতন: সর্বসাকুল্যে ২৫,০০০ টাকা

শারীরিক বাছাই পরীক্ষা: আগামী ২৩ এপ্রিল সকাল ৯টায় সারাদেশে একযোগে শারীরিক পরীক্ষা নেয়া হবে। প্রত্যেক জেলার প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত পল্লী বিদ্যুত সমিতি অফিসে পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।

পাঠকের মতামত

চাকরি দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন, সপ্তাহে ২ দিন ছুটির সুযোগ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংস্থাটির রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে পারে চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর

  চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর (সিএমবিসি) নিয়ে বেইজিংয়ের আগ্রহ দীর্ঘদিনের। গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ...
Single Page Footer