প্রকাশিত: ২৮/০৮/২০২১ ৯:১৩ পিএম

আজিজুল হক রানা::
কক্সবাজার জেলার বৃহত্তর কলাতলী যুব সমাজের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি স্মরণে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট/২১ইং এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

২৭ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় মধ্যম কলাতলী সৈকত সংলগ্ন মাঠে উক্ত ফাইনাল ম্যাচে কক্সবাজার সরকারি কলেজ শিক্ষার্থী সাঈদ বিন হুসাইনের সঞ্চালনায় কক্সবাজার পৌর শাখা ১নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও সংস্থা পালস বাংলাদেশ’র প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহনেওয়াজ চৌধুরী।

বিশেষ অতিথি সোলতান আহমদ সহ-সভাপতি বঙ্গবন্ধু সৈনিকলীগ কক্সবাজার জেলা,আব্দু সালাম ভুট্টু সভাপতি ১২নং ওয়ার্ড যুবলীগ,আব্দুল্লাহ আল মুবিন সিনিয়র সহ-সভাপতি ১২নং ওয়ার্ড যুবলীগ,ইয়াছিন আরফাত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ১২নং ওয়ার্ড যুবলীগ,নুরুল হুদা বিশিষ্ট ব্যবসায়ী,মুফিজুর রহমান সভাপতি পূর্ব কলাতলী ঝিরিঝিরি সমবায় সমিতি,সাইফ রুবেল (আর,বি), বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আজিম, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ।

দীর্ঘ ১মাস ধরে চলমান উক্ত ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে অংশগ্রহণকারী বৃহত্তর কলাতলী ফুটবল একাদশ বনাম লম্বাঘোনা ফুটবল একাদশের মধ্যে দীর্ঘ ৯০ মিনিটের খেলায় কোন পক্ষে গোল দিতে না পারায় ৪/৫ গোলে এগিয়ে যায় বৃহত্তর কলাতলী ফুটবল একাদশ।

খেলে শেষে চ্যাম্পিয়ন ট্রফি/রানার আপ ট্রফি,ম্যাচ অব দ্যা ম্যাচ,ম্যান অব দ্যা সিরিজ ও মেডেল প্রদান করেন আমন্ত্রিত অতিথিগণ।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি শাহ নেওয়াজ চৌধুরী বলেন, বৃহত্তর কলাতলীর যুব সমাজকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের সুযোগ প্রদানের পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। যাতে মাদকের করাল গ্রাসে নিপতিত হতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer