প্রকাশিত: ০৮/০৭/২০১৭ ৭:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৫ পিএম

শফিক আজাদ, উখিয়া নিউজ ডটকম::
পাহাড়ী ঢল ও বন্যার পানিতে ভেসে গিয়ে নিহত উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের মধ্যম রত্না ৮নং ওয়ার্ডের মৃত অমূল্য বড়ুয়া ছেলে ইতন বড়ুয়ার পরিবারের পাশে রত্নাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী। এসময় সাবেক চেয়ারম্যান শনিবার নিহত ইতন বড়ুয়ার পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সাবেক চেয়ারম্যানের সাথে ছিলেন ওই ওয়ার্ডের মেম্বার আব্দুল গফুর, সাবেক মেম্বার নিজামুদ্দিন দুলাল, সাবেক মেম্বার মাহামুদুল হক, সাবেক মেম্বার আবুল ফজল, পরিবার পরিকল্পনা বিভাগের জেলা কর্মকর্তা আশীষ কুমার বড়ুয়া ও নিহত ইতন বড়ুয়ার চাচা নিকাশ বড়ুয়া প্রমূখ। এছাড়া ও নুরুল কবির চৌধুরী রত্নাপালং ইউনিয়নের পূর্ব ভালুকিয়া পাড়া সহ বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্টান ও ধর্মীয় প্রতিষ্টান, কাঁচা ঘরবাড়ী পরির্দশন করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer