ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৮/২০২২ ৭:১২ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষিকা ‘রিতু কুণ্ডু’ ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণের পর এবার নিজের নাম পরিবর্তন করে ‘আয়শা জাহান’ রেখেছেন।

ইতোমধ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট আয়েশা জাহান (রিতু) নাম দিয়ে খোলা হয়েছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) বেশ সক্রিয়। ইসলাম ও নানান বিষয়ে লেখালেখি করতে দেখা যায় তাকে।

সোমবার নোটারি পাবলিক ও মঙ্গলবার ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট দেবদাশ চন্দ্র অধিকারীর কাছে দেওয়া হলফনামার মাধ্যমে স্বেচ্ছায় নাম পরিবর্তন করেন রিতু কুণ্ডু ।

ওই শিক্ষিকা জানান, ‘আজ আমার যে নতুন পরিচয় আয়শা জাহান নামের মাধ্যমে হয়েছে, সেজন্যও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এখন থেকে আমি আয়শা জাহান নামে পরিচিত হব।’

২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের কথা জানান রিতু কুণ্ডু। তার বাড়ি নীলফামারীর নালশমারী উপজেলায়। তার বাবার নাম দুলাল কান্তি কুণ্ডু ও মা মালা কুণ্ডু। বর্তমানে তিনি জবির লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক।

আয়শা জাহান (বর্তমান নাম) নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও নীলফামারী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পান। ২০১৭ সাল থেকে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে শিক্ষকতা করছেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...