প্রকাশিত: ২৩/০৭/২০২২ ৩:৫৯ পিএম

ইমাম খাইর, কক্সবাজার:
গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজের ১৪ দিন পর নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের চেয়ারম্যান একরাম (৪২)কে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত পৌনে তিনটার দিকে হ্নীলা বাজার থেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভিকটিম একরাম নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের শেড-৮০৮/৬, ব্লক-সি (এমআরসি-১৯৪১৩) এর মোঃ হাসিমের ছেলে।

এসব তথ্য জানিয়েছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক।

তিনি জানান, গত ৯ জুলাই টেকনাফের হ্নীলা বাজারে গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ হয় ব্লক চেয়ারম্যান একরাম।

ঘটনার পর থেকে তাকে উদ্ধারে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান অব্যাহত রাখে।

হ্নীলা বাজারে কে বা কারা রোহিঙ্গা একরামকে অজ্ঞান অবস্থায় ফেলে চলে যায়। স্থানীয়দের খবরের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে তাকে উদ্ধার করা হয়।

তাকে প্রথমে নয়াপাড়া আইপিডি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

অধিনায়ক জানান, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...