প্রকাশিত: ১২/০৬/২০১৭ ৮:১১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৮ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
নাইক্ষ্যংছড়িতে সরকারী ভাবে নির্মানাধীন ব্রিক সলিং রাস্তা কর্তণ ও উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর গণস্বাক্ষর সম্বলিখিত লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি-চাকঢালা সড়ক থেকে বাগান ঘোনা যাওয়ার জন্য ১২ ফুট প্রশস্ত বিশিষ্ট ব্রিজ ও রাস্তা নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে। কিন্তু গত ১০জুন ওই এলাকার জনৈক ছৈয়দ নুর, শাহ আলম, জাহাঙ্গীর আলম, নূর হোসেনগং প্রভাব খাটিয়ে দা-কুদাল নিয়ে সরকারী ভাবে নির্মাণাধীন ব্রিক সলিং রাস্তার একপাশ কর্তণ করে ফেলে। এসংক্রান্ত অভিযোগ পেয়ে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান সরিজমিন পরিদর্শণ করেছেন।
স্থানীয় বাসিন্দা ছৈয়দ আমিন, আজিজ, সিরাজুল ইসলাম, সেলিম, ফরিদ, ইউনুছসহ একাধিক বাসিন্দা জানান- রাস্তা কর্তণ করার পরও প্রভাবশালী মহলটি তাদের বিভিন্ন প্রকার হুমকি ধমকি দিচ্ছে।
অপরদিকে অভিযুক্তদের মধ্যে জাহাঙ্গীর আলম জানান- পূর্ব শত্রুতার জের ধরে তাদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হচ্ছে। উত্থাপিত ঘটনা সত্য নয় বলে দাবী করেন তিনি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer