প্রকাশিত: ১১/০৭/২০১৭ ৩:০৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৫ পিএম

অাজিজুল হক::
“পরিবার পরিকল্পনা জনগনের ক্ষমতায়ন, জাতীর উন্নয়ন” এ শ্লোগানে নাইক্ষ্যংছড়িতে “বিশ্ব জনসংখ্যা দিবস” পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে ও সূর্যের হাসি ক্লিনিকের সহযোগীতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন,না/ছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা অাওয়ামীলীগের সদস্য সচিব ইমরান মেম্বার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সালমান করিম খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা
দ্বিতীয় চাকমা,সূর্য্যের হাসি ক্লিনিকের ম্যানেজার রাতুলসহ স্থানীয় গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। উক্ত জনসংখ্যা দিবসে জনসংখ্যা বৃদ্ধি হ্রাস ও শিশু মৃত্যুহার হ্রাসে বিশেষ অবদান সরুপ নাইক্ষ্যংছড়ি সদর শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান তসলিম ইকবাল চৌ: কে এবং উপজেলার ৫টি স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে সেবার মান নিশ্চিত করন ও স্বাস্থ্য সু-রক্ষায় অবদানের জন্য ঘুমধুম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি শ্রেষ্ঠ হওয়ায় স্বাস্থ্য সেবিকা রোকসানা পার ইয়াছমিন রুবি সম্মাননা ও ক্রেস্ট গ্রহন করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer