প্রকাশিত: ২০/০২/২০১৭ ১১:০৫ এএম

হাফিজুল ইসলাম চৌধুরী :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির প্রকৃতির অপরূপ শোভায় শোভিত উপবন লেকের সৌন্দর্যে অভিভূত হয়েছেন তাসকিন আহমেদ। জাতীয় ক্রিকেট দলের বামহাতি ব্যাটসম্যান ও ডানহাতি এই ফাস্ট মিডিয়াম বোলার রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত উপবন লেকে অবস্থান করেন। এর আগেই তাঁর উপস্থিতির খবর পেয়ে ক্রিকেট পাগল লোকজন সেখানে ভিড় করেন।
তাসকিন আহমেদ দূরন্ত বাই সাইকেল শ্যূটিং এর অংশ হিসাবে নাইক্ষ্যংছড়ি লেকে যান। এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বদুর উল্লাহ’সহ অন্যান্যরা তাঁকে স্বাগত জানান। এসময় শ্যুটিংয়ের পাশাপাশি তাসকিন আহমেদ অনেকের সঙ্গে ছবি ও সেলফিতে আবদ্ধ হন। আবার অটোগ্রাফও দেন।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer