প্রকাশিত: ১৬/০৯/২০১৭ ১২:২০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে গুপ্তচর সন্দেহে আটক চারজনকে তুমব্রু রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। তবে তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে।

বান্দরবান সেনাবাহিনীর ৬৯ পদাতিক বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তা (জিটুআই) মেজর মোহাম্মদ মেহেদী বলেন, আটক ওই চার মিয়ানমারের নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদে তেমন কোনও তথ্য না পাওয়ায় এবং গুপ্তচরবৃত্তির প্রমাণ না মেলায় তাদেরকে বৃহস্পতিবার ৩১ বিজিবির মাধ্যমে তুমব্রু রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে ঘুমধুম এলাকা থেকে তিনজন ও বুধবার (১৩ সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি সদর থেকে একজন ‘গুপ্তচর’কে আটক করে ৩১ বিজিবি। আটককৃতরা হলেন আনোয়ার হোসেন (৪০), জাফর আলম (৪৫), মো. আজমল হোসেন (৪০) ও কালু মিয়া (৬০)। তারা সবাই মিয়ানমারের মংডু শহরের ফকিরাবাজারস্থ আমতলির বাসিন্দা।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...