উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/১০/২০২২ ৯:১৯ পিএম

এবার বান্দরবানের দোছড়ি ইউনিয়নের ছেড়াকুম এলাকায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আব্দুল কাদের নামে এক ব্যক্তির পা উড়ে গেছে। ক্ষতবিক্ষত হয়েছে চোখসহ শরীরের বিভিন্ন অংশ।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। রাত ৮টার দিকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তার সঙ্গে থাকা মোহাম্মদ হোসাইন জানান, সীমান্ত এলাকায় গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণের শিকার হয় কাদের। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার তারেকুল ইসলাম জানান, কাদেরের ডান পায়ের হাঁটু পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। চোখেও মারাত্মক আঘাত পেয়েছেন। তাছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত পাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...