উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/০১/২০২৫ ২:৩৭ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে দু’টি স্থলমাইন বিস্ফোরণে আলী হোসেন (৩৫) ও আরিফ উল্লাহ (৩২) নামে দু’জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮-৪৯ নম্বর পিলার এলাকায় পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর ফলে আলী হোসেনের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং আরিফ উল্লাহর মুখমণ্ডল জখম হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দু’জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছেন।

স্থানীয়রা জানান, মাইন বিস্ফোরণের ঘটনার পরে সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় আহত আলি হোসেন হচ্ছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী এলাকার মো. হোসেনের ছেলে এবং মুখমণ্ডলে আঘাত পাওয়া আরিফ উল্লাহ হচ্ছেন লেমুতলী নামক এলাকার স্থানীয় বাসিন্দা জাফর আলমের ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আজ সকাল ৬টা থেকে ৭টার দিকে একটি এবং ১০টার দিকে একটি স্থলমাইন বিস্ফোরণের খবর শুনেছি। সকাল ৬টার দিকে যে মাইন বিস্ফোরণ হয়েছে, তাতে একজন আহত হন। তবে সকাল ১০টার দিকে মাইন বিস্ফোরণে কেউ আহত হয়েছে কিনা, তা জানা যায়নি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, আজ সকাল ৬টার দিকে একটি এবং ১০টার দিকে আরেকটি মাইন বিস্ফোরণ হয়েছে। এতে দু’জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত এখনও পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানানো যাবে

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer