ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০১/২০২৫ ৩:২১ পিএম

ভুটানের ঘরোয়া নারী ফুটবল লিগের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের দুই ফুটবলার মাসুরা পারভীন ও শাহেদা আক্তার রিপা। কিন্তু তাদেরকে খেলতে পাঠাবে না বাফুফে।

এই প্রসঙ্গে বাফুফের নারী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সোমবার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘প্রথমত ভুটানের লিগে মাসুরা ও শাহেদা আক্তার রিপা যে খেলবে সেই ব্যাপারে আনুষ্ঠানিক কোনও চিঠি আসেনি। দ্বিতীয়ত জুনে এশিয়ান কাপের বাছাই খেলবো আমরা। সেটাকে লক্ষ্য করেই অনুশীলন হবে, যে কারণে মনে হয় না কাউকে ছাড়া সম্ভব হবে।’

সোমবার নারী দলের ইংলিশ কোচ পিটার বাটলারের ঢাকায় আসার কথা। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে এতদিন সাবিনারা অনুশীলন করতেন। কিন্তু স্টেডিয়ামে নতুন টার্ফ স্থাপনের কারণে আপাতত সেখানে অনুশীলন সম্ভব না। যে কারণে বুয়েটের মাঠে হচ্ছে মেয়েদের অনুশীলন। কিরণ বলেছেন,‘আমি জানি বুয়েটের মাঠ একটু শক্ত। তবে আমরা সেখানে পানি দেওয়ার ব্যবস্থা করবো। মাঠটা অনুশীলনের উপযোগী করা হবে

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer