প্রকাশিত: ২৮/০৯/২০১৮ ৮:০০ পিএম

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার জেলার সর্বোচ্চ রক্তদাতা সংগঠন হিসেবে “অন্তচোখ স্বেচ্ছায় রক্তদান কমিউনিটি” কে তৃতীয় বারের মতো সম্মাননা দিলেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদ। ২৮ সেপ্টেম্বর (শুক্রবার) কক্সবাজার মেডিকেল কলেজ চত্বরে সন্ধানী কমেকের সহযোগিতায় ৩৮ তম সন্ধানী কেন্দ্রীয় ষান্মাষিক সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রধান আলোচক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংসদ সাইমুন সরওয়ার কমল, সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান প্রমুখ।

সম্মাননা প্রদানকালে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুবাস চন্দ্র সাহা, কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও বি.এম.এ সভাপতি ডা. পু চ নু, কক্সবাজারের সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, বি.এম.এ সম্পাদক ডা. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

অন্তচোখ-স্বেচ্ছায় রক্তদান কমিউনিটির পক্ষ সম্মাননা গ্রহণ করেন প্রধান সংগঠক পলাশ বড়–য়া, যুগ্ম সংগঠক জসিম আজাদ, সংগঠক বিজন বড়–য়া, দাতা সদস্য বিশ্বজিত বড়–য়া। মানবিক কাজের স্বীকৃতি প্রদানের জন্য সন্ধানী কক্সবাজার মেডিকেল ইউনিট ও সন্ধানী কেন্দ্রীয় পরিষদকে ধন্যবাদ জানিয়েছেন অন্তচোখ কর্তৃপক্ষ।

উল্লেখ্য ১২.১২.২০১২ সালে কক্সবাজারের উখিয়ায় একঝাঁক যুবদের সমন্বয়ে যাত্রা শুরু করে মানবিক সংগঠন ”অন্তচোখ স্বেচ্ছায় রক্তদান কমিউনিটি”। জরুরী প্রয়োজনে মুমুর্ষরোগীদের রক্তদান করা ছিল সংগঠনের মুখ্য উদ্দেশ্য। এই ধারায় প্রতিবৎসর বুদ্ধ পুর্ণিমা এবং বিশেষ দিবসে রক্তদান কর্মসূচী, ফ্রি ব্লাড গ্রুপিং টেষ্ট এবং জরুরী মুহুর্তে তালিকাভুক্ত ৩ শতাধিক সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করে থাকে। ফেসবুকে পেতে- অন্তচোখ-স্বেচ্ছায় রক্তদান কমিউনিটি(https://web.facebook.com/ANTHOCHOK/)

পাঠকের মতামত

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer