ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০২/২০২৫ ২:২০ পিএম

বাংলাদেশের হাফেজদের বিদেশের মাটিতে আলাদা গুরুত্ব রয়েছে। সেই ধারাবাহিকতায় এবারও দেশের বাইরে তারাবিহ পড়াবেন বাংলাদেশের অনেক হাফেজরা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি এই হাফেজরা বরাবরই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। দেশের লাল সবুজের পতাকাকে সম্মানিত করেছেন। এমনই একজন হাফেজ আহমাদ।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বাংলাদেশ থেকে তারাবিহ নামাজ পড়ানোর উদ্দেশ্যে রিয়াদের উদ্দেশে রওনা হবেন হাফেজ আহমাদ। তিনি আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন হাফেজদের সফল উস্তাদ শায়েখ কারী নাজমুল হাসান সাহেবের ছাত্র।

এ ছাড়া হাফেজ আহমাদ দেশের কয়েকটি বেসকারি টিভি চ্যানেলে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেছেন। তিনি শাবাবুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে ‘কোরআর সুন্নাহ মাল্টিমিডিয়া’র সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আসিফ হোসাইন বলেন, ‘হাফেজ আহামদ একজন হাক্কানী আলেম ও ক্বারী, তিনি দেশের ইসলামী অঙ্গনে যথেষ্ট অবদান রাখছেন। তিনি এ বছর তারাবিহ নামাজ পড়াতে সৌদি আরবের রিয়াদে যাচ্ছেন। আমি তার সফলতা কামনা করছি। তিনি দেশের সুনাম বয়ে আনবেন বলে আশা রাখি।

পাঠকের মতামত

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...

টেকনাফে একরাম হত্যা,মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল ...
Single Page Footer