প্রকাশিত: ০১/০৭/২০১৬ ৫:২৪ পিএম

Dhaka-University20160701103950ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারকগ্রন্থের একটি অংশে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি লেখার দায়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আমজাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার দুপুর থেকে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এ সময় তারা রেজিস্ট্রারের পদত্যাগ দাবি জানান। বিক্ষোভ মিছিল থেকে উপাচার্যের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে অব্যাহতি দেয়া হয়।

zia-hal

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ তাদের বিক্ষোভ কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেছে। তবে আগামী ১৭ জুলাইয়ের মধ্যে ‘জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি’ লেখার অপরাধে সংশ্লিষ্ট সকলকে অব্যাহতি ও বিচারের আওতায় আনতে হবে অন্যথায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি উচ্চরণ করা হয়েছে।

এছাড়া যেখান থেকে বাংলাদেশের সব আন্দোলনের শুরু সেই বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিকৃতি করার অপরাধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জাতি কাছে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

পাঠকের মতামত

 

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...