ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৪/২০২৫ ৮:২০ পিএম

রাজধানীর বাড্ডায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি হওয়া ১১ লাখ ৬৬ হাজার টাকা উদ্ধারসহ জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. মাসুম কাজী (৪৫), মোছা. মুক্তা আক্তার ওরফে মরিয়ম আক্তার মুক্তা (২৪) এবং মো. মাসুম মোল্লা (১৯)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলি রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বাড্ডা এলাকার কুমিল্লাপাড়া লিংক রোডে পাথর ও কয়লার আমদানি-রপ্তানির ব্যবসা করেন মো. শরীফ হুমায়ুন কবির। তিনি তার প্রতিষ্ঠানের কর্মচারী মো. মাসুদ কাজীকে গত ১৩ এপ্রিল দুপুরের দিকে ডাচ্-বাংলা ব্যাংকে ১৫ লাখ ২৮ হাজার টাকা জমা করার জন্য পাঠান। কিন্তু মাসুদ টাকা জমা না দিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। মাসুদের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল নম্বর বন্ধ পান শরীফ।

এ ঘটনায় শরীফের অভিযোগের ভিত্তিতে কর্মচারী মাসুদসহ তিনজনের বিরুদ্ধে বাড্ডা থানায় ১৪ এপ্রিল একটি মামলা রুজু করা হয়।

তিনি আরও বলেন, মামলাটি তদন্তকালে প্রযুক্তির সহায়তায় টাকা চুরির সঙ্গে জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর সোমবার দিনগত রাত ২টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানা পুলিশের সহায়তায় কক্সবাজারের কলাতলী এলাকার সি নাইট রিসোর্টে অভিযান পরিচালনা করে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুম কাজীর কাছ থেকে চুরি হওয়া নগদ ১১ লাখ ৬৬ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতাররা উদ্ধার টাকা চুরি করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...