প্রকাশিত: ২৪/০৫/২০১৭ ৬:৪৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৮ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে টেকনাফ আসার পথে ২৪ মে বুধবার দুপুরে বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে নবনির্মিত তদন্ত কেন্দ্র ফিতা কেটে আনুষ্টানিকভাবে উদ্বোধন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) একেএম শহিদুল হক বিপিএম পিপিএম। সফরসঙ্গীসহ তিনি তদন্ত কেন্দ্রে পৌঁছলে জনপ্রতিনিধি, পুলিশ, স্থানীয় নেতাকর্মী ও কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দরা ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এসময় তিনি বলেন মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। যদি ইয়াবার সঙ্গে কোন পুলিশ কর্মকর্তা জড়িত থাকে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের একার পক্ষে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদককে নির্মূল করা সম্ভব নয়। সবাই মিলে এসব অপরাধ রুখতে হবে। তিনি মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের মাদক ও জঙ্গিবাদ বিস্তার রোধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন। মাদক ও জঙ্গিদের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না । সে যে কেউ হউক, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, কক্সবাজার পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer