উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/১১/২০২৩ ৪:১০ পিএম

কক্সবাজারের টেকনাফের ইয়াবা কারবারি শামসুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অর্জিত সম্পদের তথ্য গোপন করা এবং জ্ঞাত আয়ের উৎসে অসঙ্গতির অভিযোগে দুদক এ মামলা করে।

শামসুল আলম (৪১) টেকনাফের মিঠা পানিরছড়া লেঙ্গুরবিল গ্রামের বাসিন্দা হাজী গোলাম হোসেনের ছেলে। এজাহার নামীয় শামসুল আলমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ দীর্ঘদিন ধরে তদন্ত করছিল দুদক।

কক্সবাজারের দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহামেদ বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, ইয়াবা কারবারের মাধ্যমে বিপুল অর্থ সম্পদের মালিক বনে যাওয়ার এক অভিযোগে ২০১৭ সাল থেকে তদন্ত করে এ মামলাটি দায়ের করা হয়।

ইয়াবা কারবারি শামসুল আলম তার প্রদত্ত সম্পদ বিবরণীতে তার স্ত্রীর সন্তানের নামে মাত্র ২৩লাখ ৮৬ হাজার ৪৬২ টাকার স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের তথ্য দিয়েছেন। মামলার বাদী জানান, অভিযোগের তদন্তে শামসুল আলমের দেওয়া হিসাবের বাইরে আরো ৫১ লাখ ০৬ হাজার ৩৫৬ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। যা ইয়াবার ব্যবসা করে

এজাহার থেকে প্রাপ্ত তথ্যমতে, তেইশ লক্ষ ছিয়াশি হাজার চারশত বাষটি টাকার সম্পদ অর্জনের তথ্য অসদুদ্দেশ্যে গোপন রেখে মিথ্যা তথ্য প্রদান করে এবং একান্ন লক্ষ ছয় হাজার তিনশত ছাপ্পান্ন টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ ভোগ দখলে করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় অপরাধ প্রমানিত হওয়ায় শামসুল আলমের বিরুদ্ধে মামলাটি রজু করা হয়েছে।

সুত্র: টিটিএন

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...