প্রকাশিত: ১১/০৪/২০২০ ৮:৫২ এএম

করোনার মাঝেও থেমে নেই ইয়াবা পাচার। শুক্রবার রাত ১০টার দিকে নাফ নদীর জালিয়া দ্বীপ এলাকা থেকে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। কিন্তু এসময় পাচারকারীরা পালিয়ে যায়।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার এম সাইফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টহল দল নাফ নদীর জালিয়া-দ্বীপ সংলগ্ন এলাকায় ওঁৎ পেতে থাকে।

কিছুক্ষণ পর সন্দেহজনক একটি কাঠের নৌকা নিয়ে কয়েকজন লোক সীমান্তে প্রবেশের সময় কোস্টগার্ডের সদস্যরা থামার সংকেত দিলে ইয়াবা ও নৌকা ফেলে পাচারকারীরা পালিয়ে যায়।

পরে নৌকার ভেতর তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবা ও কাঠের নৌকাটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...