প্রকাশিত: ১৯/০১/২০১৭ ১০:০১ পিএম

টেকনাফ প্রতিনিধি::

কক্সবাজারের টেকনাফে শীর্ষ মানব পাচারকারী ও ১২ মামলার পলাতক আসামি মো. ইসলাম ওরফে বাগু (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। আটক মানব পাচারকারী সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার ফজল আহম্মদের ছেলে বলে জানা গেছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ জানান, বৃস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর ২ টার দিকে টেকনাফ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজী আব্দুল মালেকের নেতৃত্বে পুলিশের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কচুবনিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মো. ইসলাম ওরফে বাগু একজন শীর্ষ মানব পাচারকারী। সে টেকনাফসহ বিভিন্ন থানায় ১২ মামলার পলাতক আসামি। এসব মামলার মধ্যে রয়েছে মানবপাচার, হত্যা ও মারামারি। তারমধ্যে ৯টি মামলা মানব পাচারের।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগুর নামে-বেনামে টেকনাফ পৌরসভাসহ বিভিন্ন এলাকায় বিশাল সম্পদের পাহাড় রয়েছে।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer