প্রকাশিত: ০২/০৮/২০১৮ ২:৫৫ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫০ পিএম

টেকনাফ প্রতিনিধি- কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউপিস্থ লেদা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আন্দামান গোল্ড ও ডাইয়াব্লু  বিয়ারসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ এর সদস্যরা।

আটককৃতরা হলেন, টেকনাফ হ্নীলা ইউনিয়নের লেদা লামার পাড়া এলাকার আবুল কাসেমের ছেলে মোঃ তৈয়ব (২৫) ও একই এলাকার নাদির হোসেনের ছেলে নবী হোসন (৪০)।

টেকনাফ র‌্যাব-৭ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহাতাব (এক্স) বিএন জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হ্নীলা ইউনিয়নের লেদা লামার পাড়া এলাকায় নবী হোসেনের বসত বাড়িতে মিয়ানমার থেকে আসা মাদক মজুদ রাখার খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তার স্বীকারোক্তি মতে তার পার্টনার তৈয়বকে আটক করা হয়। এ সময় নবী হোসেনের স্বীকারোক্তিতে তার বসতবাড়িতে মাদক মজুদ রাখা প্লাস্টিকের ২৬টি বস্তা থেকে ২ হাজার ৮১৪ ক্যান বিদেশী আন্দামান গোল্ড ও ডাইয়াব্লু  বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২২ লাখ ৫১ হাজার ২০০ টাকা।

টেকনাফ ক্যাম্প ইনচার্জ লেঃ মির্জা শাহেদ মাহতাব সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...