ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৪/২০২৫ ৭:০১ পিএম

কক্সবাজারের টেকনাফে বসতবাড়িতে ঢুকে দুজনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় বাহারছড়া মারিশবনিয়া এলাকার তৈয়বার বাড়ি থেকে বিয়ের একদিন পর তার স্বামী নূর কামাল ও ভাইয়ের ছেলে বেলালকে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা।

নূর কামাল (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার বাসিন্দা এবং রঙ্গিখালী এলাকার বাসিন্দা নূর হোসেনের ছেলে বেলাল উদ্দিন (১৮)।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফরিদ উল্লাহ বলেন, শুক্রবারে তৈয়বার সঙ্গে নূর কামালের বিয়ে হয়। এর পরের দিন স্বামী ও ভাইয়ের ছেলেকে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা। অপহরণের বিষয়টি বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবগত করা হয়েছে।

তৈয়বা বলেন, গত শুক্রবার নূর কামালের সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে হয়। শনিবার রাতে পাঁচজন পাহাড়ি সন্ত্রাসী বাড়িতে ঢুকে বিয়ের ৬ লাখ টাকা ও স্বর্ণ চায়। আমার স্বামীকে অপহরণের জন্য নাকি ২০ লাখ টাকার চুক্তি করেছে তারা। এরপর দেড় ভরি স্বর্ণ ও নগদ ১৫ হাজার টাকাসহ আমার স্বামীকে ও ভাইয়ের ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন কুমার সাহা বলেন, অপহরণের বিষয়টি পরিবারের কাছ থেকে শুনেছি। তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...