উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/০৩/২০২৫ ৮:১২ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বাড়ি ফেরার পথে ডাম্প ট্রাকের ধাক্কায় আয়েশা সিদ্দিকা নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার হোয়াইক্যং-শামলাপুর সড়কে দৈংগ্যাকাটা ঢালায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের মেয়ে। মেয়েটি বাহারছড়া হোসাইনিয়া এমদাদুল উলুম নুরানি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাহের আহমদ।
এসআই মোজাহের বলেন, ‘দুপুরে মাদরাসা থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিল আয়েশা। এ সময় তাদের গাড়ির সঙ্গে একটি টমটমের সংঘর্ষ হয়। এক পর্যায়ে অটো থেকে আয়েশা পড়ে যায়।

পরে ডাম্প ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...