প্রকাশিত: ১৩/০২/২০২০ ৮:১৮ পিএম

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাবাহী ট্রলারডুবির ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে নয়জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। অপর ছয়জনের পরিচয় শনাক্ত না হওয়ায় তাদের মরদেহ মর্গে রাখা রয়েছে।
এদিকে ট্রলারডুবির ঘটনায় ১৩৮ জনের মধ্যে অন্তত ৫০ জন এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের উদ্ধারে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা সাগরে তল্লাশি চালাচ্ছে।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, বৃহস্পতিবার সকালে পরিচয় শনাক্ত হওয়া নয়জন রোহিঙ্গার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপর ছয়জনের পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যায় টেকনাফের মিঠাপানির ছড়া এলাকা থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন রোহিঙ্গাসহ ট্রলারটি ডুবে যায়। মঙ্গলবার উদ্ধার অভিযানে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer