প্রকাশিত: ২১/০৫/২০১৭ ৪:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫০ পিএম

জসিম মাহমুদ ::
টেকনাফে সমুদ্র সৈকত এলাকা থেকে ভাসমান অবস্থায় হামিদ হোসেন (২৪) নামে এক মাঝির লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। সে টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়ার গ্রামের আবদুস সালামের ছেলে। ২১ মে দুপুরে শাহপরীরদ্বীপের মাঝের পাড়ার পশ্চিম চর থেকে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, সকালে জেলেরা প্রতিদিনের ন্যায় মাছ শিকারে যাচ্ছিলেন। এসময় কয়েক জেলে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান। লাশটি দেখে স্থানীয় জেলেরা তার পরিবারের সদস্যকে জানায়। পরে আতœীয়স্বজন তার লাশটি উদ্ধার করে পারিবারিকভাবে দাফন সম্পন্ন করে। পারিবারিক সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে কচুবনিয়া এলাকার কাদির আলীর মালিকাধীন ৪ মাঝিমাল্লসহ একটি ডিঙ্গি নৌকা নিয়ে সাবরাং সমুদ্র সৈকত দিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। ভোরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাসহ তারা ডুবে যায়। তম্মধ্যে মালিকসহ ৩ জন কুলে ফিরতে পারতে পারলেও হামিদ হোসেন কুলে ফিরতে পারেনি। এব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খাঁন জানান, স্থানীয়রা এক জেলের লাশ উদ্ধার করেছে। তার শরীরে পঁচন ধরেছে। তার লাশ সনাক্ত করায় তাকে পারিবারিকভাবে দাফন করা হচ্ছে। –

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer