প্রকাশিত: ০২/১০/২০১৮ ২:৩৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক ::
কক্সবাজারের টেকনাফে ভাবির সাথে পরকীয়ার জেরে ছোট ভাইকে জবাই করে হত্যাকারী সেই বড় ভাই ফরিদ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের জালিয়াপাড়া এলাকায় বাড়িতে স্ত্রীর সাথে পরকীয়ার জেরে আপন ছোট ভাই ঈসমাইলকে (২৮) হত্যা করে মেজ ভাই ফরিদ উদ্দিন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা image (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, ছোট ভাইকে হত্যার ঘটনায় আরেক বড় ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। এই মামলায় মঙ্গলবার সকালে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer