প্রকাশিত: ০৯/১০/২০১৮ ৬:১০ পিএম , আপডেট: ০৯/১০/২০১৮ ৬:১২ পিএম

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ::
টেকনাফ উপজেলায় এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিকেল ৩ টার দিকে ২ নম্বর ওয়ার্ডের অসহায় দরিদ্র ১ হাজার পরিবারের মাঝে চাউলের কার্ড বিতরন করলেন উখিয়া-টেকনাফের সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি সিআইপি। এ সময় উপজেলা আওয়ামীলিগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং কাউন্সিলর মো: আবু হারেছ ও সমাজসেবক হাফেজ এনামুল হাসান, কমিশনারের পরিচালক শামসুল আলম, সাংসদের সহকারী রবি বড়–য়া, শ্রমিকলীগ নেতা আমির হোসন উপস্থিত ছিলেন। চাউলের কার্ড বিতরনকালে সাংসদ বদি বলেন, গরীব মানুষের ভাগ্য পরিবর্তনের সরকার হল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার। জননেত্রী শেখ হাসিনা প্রমান করেছেন নৌকায় ভোট দিলে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়। গত ১০ বছরে উখিয়া-টেকনাফে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। যা উখিয়া-টেকনাফের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। তিনি আরো বলেন, রোহিঙ্গা আসার পর থেকে উখিয়া-টেকনাফের ২০ হাজার মানুষকে নানাভাবে সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান। এমপি বদি আরও বলেন, আগামীতে আবারো নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাহলে উন্নয়নের ধারা শতভাগ অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...