ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৩/২০২৫ ৩:২৭ পিএম

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলিসহ তিনজন আটক করা হয়েছে। অভিযানে আটক সন্ত্রাসীদের হাতে অপহৃত নরসিংদী জেলার এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।

শুক্রবার (৭ মার্চ) রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড বালুখালী নামক স্থানে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়। আটকরা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা।

নৌবাহিনী থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশকে সাথে অভিযান চালায় নৌবাহিনীর একটি দল।

অভিযানকালে অপহরণ চক্রের মূল হোতা মাদক ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিনসহ তার দুই সহযোগিকে আটক করা হয়। হেলাল উদ্দিনের বাড়ির আশপাশে তল্লাশি করে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় চারটি আগ্নেয়াস্ত্র সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ সময় তার বাসা থেকে অপহরণের শিকার নরসিংদীর জেলার মনোহরদি উপজেলার বাসিন্দা আরেফুল ইসলাম শুভ নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।

অপহৃত এই ব্যক্তব গত ৩ মার্চ নরসিংদী থেকে কাজের সন্ধানে টেকনাফ বাসিন্দা মজিবের নিকট আসলে মজিব তাকে কাজ না দিয়ে হেলাল উদ্দিনের আস্তানায় একটি ঘরে তালাবদ্ধ অবস্থায় আটকে রাখে। পরে অপহরণ চক্রটি অপহৃত ভিকটিমের পরিবারের নিকট দুই লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গিয়াস উদ্দিন জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে ইতোপূর্বে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালানসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...