উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/১০/২০২২ ৯:৩৫ এএম

টার্মিনাল ছাড়া সড়ক-মহাসড়ক ব্যবহার করার জন্য যানবাহন থেকে কোনো টোল আদায় না করতে নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এখন থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (১ অক্টোবর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রদের এমন নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চ আদালতের সিদ্ধান্তের কথা জানিয়ে এ নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মেয়র ও সব পৌরসভার অবগতির জন্য জানানো যাচ্ছে যে হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং-৪৬৪০/২০২২ এর গত ২১/০৪/২০২২ তারিখের আদেশের আলোকে টার্মিনাল ব্যতিরেকে কোনো সড়ক বা মহাসড়ক থেকে টোল উত্তোলন না করার জন্য নির্দেশ দেওয়া হলো। সব সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি জারির জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে নির্দেশনাও দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এ নির্দেশনা প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...