প্রকাশিত: ১২/০৬/২০১৭ ৩:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৯ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। নগরীর পানি নিষ্কাশনের নালা পরিষ্কার না থাকা এবং মহেশখালী অস্থায়ী বাধ থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে নদী কিংবা খাল নয়, নৌকা চলছে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার রাস্তায়। নিম্নচাপের প্রভাবে গতকাল রোববার রাত থেকে টানা বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর আগ্রাবাদসহ বেশ কিছু এলাকার রাস্তাঘাট।

রাতভর বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ, ২ নম্বর গেইট ও চকবাজারসহ বেশকিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ওঠায় দুর্ভোগে পড়েন নগরবাসী। এছাড়া চলাচলের জন্য যানবাহন না থাকায় বিপাকে পড়েন তারা।

মহেশখালী অস্থায়ী বাঁধ নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই নগরীর আগ্রাবাদসহ বেশকিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে আজ সোমবার দুপুরে আগ্রাবাদ এলাকা ঘুরে দেখেন সিটি মেয়র আ জ ম নাসির। এ সময় তিনি জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের আশ্বাস দেন।

তিনি বলেন, এ সমস্যাটা এখন আমরা মুখোমুখি হচ্ছি। আমরা এ বিষয়ে পরিকল্পিতভাবে উদ্যোগ গ্রহণ করেছি এবং আশা করি, কাজটা আমরা যেভাবে শুরু করেছি এটি পর্যায়ক্রমে আরো বৃদ্ধি করবো। আগামী বছর এটার একটা ভালো সুফল পাওয়া যাবে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer