প্রকাশিত: ২৭/০২/২০১৭ ২:৪০ পিএম

নিজস্ব প্রতিবেদক :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৭ উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় উপজেলাও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছেন কক্সবাজার সরকারি কলেজের বিএনসিসি নৌ শাখার প্লাটুন কমান্ডার ও ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মুহাম্মদ উল্লাহ।

তিনি বিগত ২০০৫ সাল থেকে অদ্যাবধি সফলতার সাথে কলেজের বিএনসিসি নৌশাখার প্লাটুন কমান্ডারের দায়িত্ব পালন করে আসছেন।

তিনি ২০০৫ সালে ২৪ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়ে কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন।

তিনি উখিয়া উপজেলার টাইপালং গ্রামের হাজী মুহাম্মদ শাহজাহান মাস্টারের কনিষ্ঠ পুত্র।

তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।

 

তিনি জানান- তার এই কৃতিত্বের জন্য কলেজের মান্যবর অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সকল সহকর্মী, কর্মচারী ও ছাত্র-ছাত্রীসহ বিএনসিসি ক্যাডেটদের কাছে ঋণী।

উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ এ তিনি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

পাঠকের মতামত

 

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...