প্রকাশিত: ১৬/১১/২০১৮ ৭:২০ পিএম

উ্রখিয়া নিউজ ডেস্ক::
জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে আটক ৮ এনজিও কর্মীকে পুনরায় তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম বিচারক সত্যব্রত শিকদারের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলো- সাফওয়ানুর রহমান, সুলতান মাহমুদ, নজরুল ইসলাম,আবু তাহের, ইলিয়াস মৃধা, আশরাফুল আলম, হাসনাইন ও কামরুল।

গত ৯ নভেম্বর আসামিদের ছয় দিনের রিমান্ডে পাঠান ঢাকা মহানগর হাকিম আদালত।

শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর (পরিদর্শক) মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রত্যক আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন। আর আসামিপক্ষের আইনজীবী শামসুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

অভিযোগ থেকে জানা যায়, স্মল কাইন্ডনেস বাংলাদেশ এনজিওটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের মতাদর্শের অনুসারীদের দ্বারা পরিচালিত হয়। এটি পাকিস্তান, তুরস্ক, ফিলিপাইন, কানাডা, সৌদি আরব, ইন্দোনেশিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ইসলাম ভিত্তিক সংস্থা থেকে অনুদান সংগ্রহ করে।

এছাড়াও এএনজিও কর্মীরা বিভিন্ন অ্যাপসের সাহায্যে যোগাযোগ করতো।

প্রসঙ্গত, ৭ নভেম্বর বুধবার রাতে মিরপুর ডিওএইচএস-এ ‘স্মল কাইন্ডনেস বাংলাদেশ’ এনজিও অফিসে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ।

পাঠকের মতামত

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...
Single Page Footer